ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জে কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) পরিদর্শন করেছেন।

আজ সোমবার (০২ নভেম্বর) প্রথম বারের মতো বিএসইসির চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ডিএসই পরিদর্শন করেন। এ সময় বিএসইসির চেয়ারম্যানের সাথে চার কমিশনারও উপস্থিত ছিলেন।

রাজধানীর নিকুঞ্জে অবস্থিত ডিএসইর নতুন ভবনটি ঘুরে দেখেন প্রতিনিধি দল । মিডওয়ে সিকিউরিটিজসহ বেশ কয়েকটি ব্রোকারেজ হাউজের খোঁজ খবর নেন কমিশনের চেয়ারম্যান। শক্তিশালী করার তাগাদা দেন ডিএসইর আইটি বিভাগকে।
এরপর প্রতিনিধি দল ডিএসইর পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে। বেলা ৩টা সফর শেষ করে কমিশনের উদ্দেশ্যে ডিএসই ত্যাগ করেন তারা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


































Recent Comments