ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির স্পনসর পরিচালক শেয়ার স্থানান্তর সম্পন্ন করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির স্পন্সর ডিরেক্টর এস এম রেজাউল আলম তার মেয়ে রোশমি রুহিকে কোম্পানির ৬০ লাখ ৬০ হাজার শেয়ার এবং স্ত্রী মিসেস ফাহিমা হুসনার কাছে কোম্পানির ৬০ লাখ ৬০ হাজার শেয়ার স্থানান্তর সম্পন্ন করেছেন।
এর আগে তিনি শেয়ার স্থানান্তরের ঘোষণা দিয়েছিলেন, যা ২২ জানুয়ারি ২০২৫ তারিখে ডিএসই কর্তৃক প্রচারিত হয়েছিল। প্রচারিত ঘোষণা অনুযায়ী তিনি আলোচ্য শেয়ার স্থানান্তর সম্পন্ন করেছেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments