বৃহস্পতিবার, ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিপ্রাইম ব্যাংকের সাথে পেরোল চুক্তি করলো রূপালী লাইফ ইন্স্যুরেন্স
spot_img
spot_img

প্রাইম ব্যাংকের সাথে পেরোল চুক্তি করলো রূপালী লাইফ ইন্স্যুরেন্স

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: শীর্ষ স্থানীয় বেসরকারি বাণিজ্যিক ব্যাংক প্রাইম ব্যাংক পিএলসি’র সাথে পেরোল চুক্তি সই করেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। সম্প্রতি গুলশানে ব্যাংকের করপোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে প্রতিষ্ঠান দুটি এ চুক্তি করে।

চুক্তি অনুযায়ী, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর সকল কর্মীরা প্রাইম ব্যাংকের বিভিন্ন সেবায় বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বিশেষ করে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের কর্মীরা ক্রেডিট কার্ড ও লোন সুবিধাসহ প্রেফারেনশিয়াল ব্যাংকিং সেবা উপভোগ করতে পারবেন। এছাড়াও
প্রতিষ্ঠানটি সার্বক্ষণিক স্বয়ংক্রিয় বেতন বণ্টন ও করপোরেট পেমেন্টের জন্য ব্যাংকের ডিজিটাল পোর্টাল ‘প্রাইম পে’-এর সেবা উপভোগ করতে পারবেন।

প্রাইম ব্যাংক পিএলসি’র ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. নাজিম এ চৌধুরী এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মো. গোলাম কিবরিয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংক পিএলসি’র ইভিপি ও হেড অব
ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক মামুর আহমেদ; ভিপি ও হেড অব পেরোল ব্যাংকিং হাসিনা ফেরদৌস এবং রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের এএমডি অ্যান্ড সিএফও মিঠুন চন্দ্র পাল-এফসিএ; কোম্পানি সেক্রেটারি মো. আমিরুল ইসলাম; ইভিপি মো. আব্দুল্লাহ সহ উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments