বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যবরিশালে জীবনানন্দ মেলা শুরু
spot_img
spot_img

বরিশালে জীবনানন্দ মেলা শুরু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ১২৬তম জন্মদিন উপলক্ষে বরিশাল বিএম কলেজে শুরু হয়েছে তিন দিনব্যাপী জীবনানন্দ মেলা। কলেজের উত্তরণ সাংস্কৃতিক সংগঠন এ আয়োজন করেছে। জীবনানন্দ দাশের জন্মদিনে উত্তরণ প্রতিবছর কলেজ ক্যাম্পাসে এ মেলার আয়োজন করে।

সকালে মেলা উদ্বোধনকালে বিএম কলেজ অধ্যক্ষ তাজুল ইসলাম বলেন, জীবনানন্দ দাশ এই কলেজের ছাত্র ছিলেন। পরে এখানে অধ্যাপনা করেছেন। তাঁর স্মৃতি বিএম কলেজের পরতে পরতে জড়িত। কবিতায় আমাদের কাছে অমর হয়ে আছেন কবি।

এরপর জাতীয় সংগীত গেয়ে দেশের পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানানো হয় কবির প্রতিকৃতিতে। জীবনানন্দ মেলা উদযাপন পর্ষদের সদস্য সচিব জায়েদ ইবনে হারুন জানান, ২১ ফেব্রুয়ারি পর্যন্ত মেলা চলবে। প্রতিদিনের আয়োজনে থাকবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

এ ছাড়া বরিশাল চারুকলার উদ্যোগে সোমবার নগরীর বান্দ রোডে শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে ‘জীবনানন্দ দাশের প্রকৃতি’ শীর্ষক এক দিনের চিত্রপ্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments