মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঢাকায় গান গাইতে আসছেন পাকিস্তানের আলি আজমত
spot_img
spot_img

ঢাকায় গান গাইতে আসছেন পাকিস্তানের আলি আজমত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: দেশে বেড়েছে পাকিস্তানি গায়কদের কদর। কয়েকদিন আগে ঢাকায় পাকিস্তানের রাহাত ফতেহ আলি খান, আতিফ আসলামসহ বেশ কয়েকজন জনপ্রিয় পাকিস্তানি গায়ক মাতিয়ে গেলেন। এবার ঢাকায় গান গাইতে আসছেন পাকিস্তানের আলী আজমত। সুফি রক ব্যান্ড ‘জুনুন’র জনপ্রিয় এই ভোকাল তিনি। আগামী ২ মে ঢাকায় একক কনসার্ট করবেন এই গায়ক।

‘আলি আজমত (দ্য ভয়েজ অব জুনুন) লাইভ ইন ঢাকা’ শিরোনামে আয়োজিত এই কনসার্ট অনুষ্ঠিত হবে রাজধানীর ইউনাইটেড কনভেনশন সেন্টারে। আয়োজন করেছে অ্যাসেন বাজ। যদিও এখনও টিকিটের মূল্য নির্ধারণ করা হয়নি। এ ছাড়া কনসার্টে আলি আজমতের সঙ্গে বাংলাদেশের কোনো শিল্পী মঞ্চ ভাগ করবেন কি-না, সে বিষয়ও চূড়ান্ত হয়নি। তবে আয়োজকরা জানিয়েছেন, শিগগিরই এ সম্পর্কিত তথ্য প্রকাশ করা হবে।

১৯৯১ সালে প্রতিষ্ঠিত সুফি ঘরানার রক ব্যান্ড ‘জুনুন’র অন্যতম প্রধান সদস্য আলি আজমত। তাঁর কণ্ঠের জাদুতে ‘সায়োনি’ কিংবা ‘খুদি কো কর বুলন্দ’ গানগুলো পেয়েছে আলাদা মাত্রা। শুধু ব্যান্ডসংগীতেই নয়, বলিউডেও তিনি নিজের অবস্থান তৈরি করেছেন। ২০০৩ সালে ‘পাপ’ সিনেমার ‘গরজ বরস’ গানের মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় তাঁর। এরপর ‘ভাগ মিলখা ভাগ’ সিনেমার ‘জিন্দা’সহ বেশ কিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন।

গান ছাড়াও অভিনয়ে দেখা গেছে তাঁকে। তাঁর অভিনীত সর্বশেষ সিনেমা পাকিস্তানের ব্লকবাস্টার হিট ‘দ্য লিজেন্ড অব মওলা জাট’। সংগীতের প্রতি তাঁর নিবেদন ও বহুমাত্রিক প্রতিভাই তাঁকে আজও দক্ষিণ এশিয়ার সংগীতপ্রেমীদের মাঝে ভীষণ জনপ্রিয় করে রেখেছে।

২ মে’র কনসার্ট নিয়ে উন্মুখ সংগীতপ্রেমীরা। তাঁরা অপেক্ষায় আছেন, আলী আজমত তাঁর সুফি রক সংগীতের অনন্য আবহ নিয়ে কীভাবে ঢাকার মঞ্চ মাতিয়ে তুলবেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments