শনিবার, ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদ‌সিএন্ডএ টেক্সটাইলসের এম‌ডি রুকসানা মোর্শেদ গ্রেফতার
spot_img
spot_img

‌সিএন্ডএ টেক্সটাইলসের এম‌ডি রুকসানা মোর্শেদ গ্রেফতার

‌ডেই‌লি শেয়ারবাজার রি‌পোর্ট:   সিএন্ড এ টেক্সটাইলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) রুকসানা মোর্শেদকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (০৫ নভেম্বর) সকালে পুঁজিবাজারে তালিকাভুক্ত আর্থিক প্রতিষ্ঠান ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের দায়েরকৃত খেলাপি ঋণের মামলায় গ্রেফতার করেছে চট্টগ্রামের খুলশী থানা পুলিশ।

 

সি এন্ড এ টেক্সটাইলস লিমিটেড ২০১৩ সালে দুইটি একাউন্টের মাধ্যমে প্রায় ২০ কোটি টাকা ঋণ নেয়। নির্ধারিত সময়ে টাকা না দিয়ে খেলাপি হয়। অর্থ উদ্ধারে ইউনিয়ন ক্যাপিটাল ২০১৯ সালে ঢাকার অর্থঋণ আদালত-২ এ মামলা দায়ের করে। মামলা নং-১৬৭৫(২০১৯)।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান বলেন, খেলাপি ঋণের মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট জারি ছিল। আদালতের নির্দেশনার প্রেক্ষিতে এমডিকে ফিরিঙ্গি বাজার থেকে গ্রেফতার করা হয়।

 

‌ডেই‌লি শেয়ারবাজার ডটকম/রুম./‌নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments