ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে ডিএসই নোটিশ দিলে এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর এ ভাবে বেড়েছে।
ডিএসইতে কোম্পানিটির তথ্য বিশ্লেষণে দেখা গেছে, গত ৩০ ডিসেম্বর কোম্পানিটির শেয়ার দর ছিলো ৮ টাকা ০৫ পয়সা। আর গত ২৩ ফেব্রুয়ারি শেয়ারটির দর বেড়ে ১৪ টাকা ১০ পয়সায় দাড়ায়। এ সময়ের মধ্যে শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ০৫ পয়সা। এই দর বৃদ্ধিকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments