রবিবার, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকের উত্থানে চলছে লেনদেন
spot_img
spot_img

সূচকের উত্থানে চলছে লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন চলছে। এ সময় বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ৪৮ মিনিট পর্যন্ত ডিএসইতে ২৩০ কোটি ৬২ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ১২.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৩৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৭৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৭ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৫.৮৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯২৬ পয়েন্টে।

ডিএসইতে ৩৯৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২০১ টির, কমেছে ১০৮ টির এবং অপরিবর্তিত রয়েছে ৮৬ টির।

এদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে চলছে লেনদেন। এ সময় পর্যন্ত সিএসইতে ২ কোটি ৫ লাখ ৮৯ হাজার ৮৩৪ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments