রবিবার, ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঈদে বক্স অফিস কাঁপাতে আসছে সালমানের "সিকান্দার"
spot_img
spot_img

ঈদে বক্স অফিস কাঁপাতে আসছে সালমানের “সিকান্দার”

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের ভাইজান অর্থাৎ সুপারস্টার “সালমান খান” আবারও ফিরছেন দুর্দান্ত অ্যাকশন থ্রিলার নিয়ে। সম্প্রতি প্রকাশিত হয়েছে “সিকান্দার” ছবির টিজার, যেখানে তিনি তার স্টাইলিশ অ্যাকশনে ধরা দিয়েছেন। ছবিটি পরিচালনা করেছেন খ্যাতিমান পরিচালক “এ আর মুরুগাদোস”।

আলোড়ন তোলা প্রত্যাবর্তন! কিছুদিন ধরে ক্যামিও চরিত্রে দেখা গেলেও, “সিকান্দার”-এ সালমান দীর্ঘদিন পর একক লিড রোলে ফিরছেন। টিজারে দেখা যাচ্ছে, তিনি শত্রুদের একের পর এক হারিয়ে দিচ্ছেন এবং বলছেন, “ইনসাফ নয়, সাফ করতে এসেছি…”

ছবিতে “রাশমিকা মন্দানা” গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন, যিনি গান ও কয়েকটি দৃশ্যে নজর কাড়বেন। এছাড়া “বাহুবলী খ্যাত সত্যরাজ” অভিনয় করেছেন প্রধান খলনায়কের ভূমিকায়, যা ছবিতে উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে।

উল্লেখ, এবারের ঈদে বিশেষ মুক্তি পেতে চলেছে “সিকান্দার”। অসাধারণ অ্যাকশন দৃশ্য এবং ব্লকবাস্টার ডায়লগের জন্য এটি হতে পারে বছরের অন্যতম বড় সিনেমা। সালমানের “কায়দায় থাকো, ফায়দায় থাকো” সংলাপ ইতোমধ্যেই ট্রেন্ড করছে। দুর্দান্ত বিনোদনের জন্য “সিকান্দার” আসছে বক্স অফিস কাঁপাতে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টি.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments