ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ২ মার্চ, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৬০ পয়সা বা ৯.০৪ শতাংশ। এদিকে খুলনা প্রিন্টিং এন্ড প্যাকেজিংয়ের শেয়ার দর ৭.৭৬ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় এবং এডিএন টেলিকমের শেয়ার দর ৬.০৮ শতাংশ কমে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং ফুডস, মিডল্যান্ড ব্যাংক, সেনা ইন্স্যুরেন্স, কপারটেক ইন্ডাস্ট্রিজ, রিং শাইন টেক্সটাইল, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং জুট স্পিনার্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments