ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৫ মার্চ, ২০২৫ তারিখ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেচে বেশিরভাগ শেয়ারের দর। সেই সাথে দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩০.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ৫ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৪ শতাংশ বা ২.৫৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৬.৬৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.০৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৫৮.৪১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯০.৪৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩ টির, কমেছে ১৮৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯০ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩০.৯৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৪৫ লাখ ৪৬ হাজার ৯২০ টি শেয়ার ১ লাখ ১৩ হাজার ৩৪ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩১৮ কোটি ২০ লাখ টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৪ মার্চ ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৫০ শতাংশ বা ২৬.৫৫ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৫ হাজার ১৯৪.১০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪.০৭ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ১৫৮.৩৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৯৪ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৮৮৯.৫৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৬৫ টির, কমেছিল ২৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬৪ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৬.৪১ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৪৯ লাখ ১০ হাজার ৬১৬ টি শেয়ার ১ লাখ ১৯ হাজার ৭১৪ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৩৮ কোটি ৫৬ লাখ ৩৯ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ২০ কোটি ৩৬ লাখ ৩৯ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৩ শতাংশ বা ৪.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫০৬.২২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২০৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৬ টির, কমেছে ৮৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৩৭ হাজার ৫০৪ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments