বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনঈদে আসছে মোশাররফ করিমের ‘চক্কর’
spot_img
spot_img

ঈদে আসছে মোশাররফ করিমের ‘চক্কর’

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: টেলিভিশনের জনপ্রিয় অভিনেতাদের একজন মোশাররফ করিম। স্বাভাবিকভাবেই প্রতি বছরে ঈদে বৈচিত্র্যময় সব নাটক দিয়ে আলোচনায় থাকেন এই অভিনেতা। এ উৎসবে নাটক ও ওয়েব কনটেন্টের পাশাপাশি মুক্তি পাচ্ছে মোশাররফ করিম অভিনীত অভিনীত দুই সিনেমা। এগুলো হলো ‘বিলডাকিনি’ ও ‘চক্কর ৩০২’। সরকারি অনুদানে নির্মিত দুটি সিনেমাই মুক্তির জন্য ছাড়পত্র নেওয়া আছে। কয়েকবার বিলডাকিনির মুক্তির কথা শোনা গেলেও চুপ ছিলেন চক্করের নির্মাতা।

অবশেষে জানা গেলো, আলোর মুখ দেখছে সিনেমা দুটি। আসছে রোজার ঈদে মুক্তি পাবে ‘চক্কর ৩০২’, আর ‘বিলডাকিনি’র মুক্তির পরিকল্পনা করা হচ্ছে পহেলা বৈশাখে। প্রতিবারের মতো এবার রোজার ঈদেও সিনেমা মুক্তির মিছিলে যোগ দিয়েছে শাকিব খানের ‘বরবাদ’, সিয়ামের ‘জংলি’, আফরান নিশোর ‘দাগি’, সজল-ফারিয়ার ‘জ্বীন থ্রি’। এই তালিকায় যুক্ত হচ্ছে মোশাররফ করিমের ‘চক্কর ৩০২’।

ঈদে চক্করের মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা শরাফ আহমেদ জীবন। এই সপ্তাহেই আসবে আনুষ্ঠানিক ঘোষণা। প্রচার শুরু হবে ১০ রমজান থেকে। শরাফ আহমেদ জীবন বলেন, ‘আমাদের পরিকল্পনা ছিল সিনেমাটি কোনো উৎসবে মুক্তি দেওয়ার। সে হিসেবে রোজার ঈদে মুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। ১০ রমজান থেকে টানা প্রচার শুরু হবে। টিজার, ট্রেলার, গান প্রকাশসহ প্রচারের আরও পরিকল্পনা আছে।

চক্কর ৩০২ সিনেমায় মোশাররফ করিম অভিনয় করেছেন একজন তদন্ত কর্মকর্তার চরিত্রে। নির্মাতা জানান, খুনের তদন্তের পাশাপাশি মানবিক একটি গল্প উঠে এসেছে সিনেমায়। সেই গল্প তদন্ত কর্মকর্তাকে ঘিরেই এগিয়েছে। এই সিনেমায় মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে আছেন রিকিতা নন্দিনী শিমু।

ঈদের পরপরই বাংলা নববর্ষ। সেই উৎসবেও প্রেক্ষাগৃহে থাকবেন মোশাররফ করিম। নির্মাতা ফজলুল কবির তুহিন জানান, পহেলা বৈশাখ উপলক্ষে বিলডাকিনি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। এর আগে কয়েকবার তারিখ ঠিক করেও মুক্তির সিদ্ধান্ত থেকে সরে আসেন নির্মাতা। সবশেষ গত ২৪ জানুয়ারি মুক্তির কথা ছিল সিনেমাটি।

নির্মাতা তুহিন বলেন, ‘দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় তখন মুক্তির সিদ্ধান্ত থেকে সরে এসেছিলাম। আমাদের এখানে প্রতি ঈদের সময় হলে দর্শকের সমাগম দেখা যায়। বন্ধ থাকা হলগুলোও খোলা হয়। সেই রেশ থাকতেই বৈশাখ উপলক্ষে দর্শকের সামনে বিলডাকিনি নিয়ে আসতে চাই।

নূরুদ্দিন জাহাঙ্গীরের উপন্যাস ‘বিলডাকিনি’ অবলম্বনে একই নামে তৈরি হয়েছে সিনেমাটি। এতে উঠে আসবে নারীশক্তি ও মাতৃত্বের স্বাধীনতার গল্প। প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও পশ্চিমবঙ্গের অভিনেত্রী পার্ণো মিত্র।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): Wata Chemicals Limited

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments