ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ১৩ মার্চ, ২০২৫ তারিখ ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে রিলায়েন্স ওয়ান দা ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্সুরেন্স মিউচুয়াল ফান্ড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ১০ পয়সা বা ৫.০৭ শতাংশ। এদিকে খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৪.০৮ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং ইসলামিক ফাইন্যান্স ও ইনভেস্টমেন্ট পিএলসির শেয়ার দর আগের দিনের তুলনায় ৩.৪৮ শতাংশ কমে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- উত্তরা ফাইন্যান্স, পি এইচ পি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, মিরাকল ইন্ডাস্ট্রিজ, লিন্ডে বাংলাদেশ, ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্ক, তসরিফা ইন্ডাস্ট্রিজ এবং প্রিমিয়ার লিজিং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments