সোমবার, ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅর্থনীতিরমজানে ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স গ্রাহকরা পাচ্ছেন ব্র্যাক ব্যাংকের বিশেষ উপহার
spot_img
spot_img

রমজানে ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স গ্রাহকরা পাচ্ছেন ব্র্যাক ব্যাংকের বিশেষ উপহার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ব্র্যাক ব্যাংক এবং ওয়েস্টার্ন ইউনিয়নের যৌথ উদ্যোগে এই রমজানে পুরস্কার হিসেবে রেমিটেন্স সুবিধাভোগীরা পাবেন একটি পানির বোতল।

দেশব্যাপী ব্র্যাক ব্যাংকের ১৮৯টি শাখা, ৭৪টি উপশাখা এবং ১,১১৪টি এজেন্ট ব্যাংকিং আউটলেটসমৃদ্ধ বিস্তৃত নেটওয়ার্ক থেকে ওয়েস্টার্ন ইউনিয়ন রেমিটেন্স গ্রহণকারী গ্রাহকরা এই বিশেষ উপহারটি পাবেন।

রোজায় রেমিটেন্স প্রবাহ বেড়ে যায়। এমন সময় এই পুরস্কারটি রেমিটেন্স সুবিধাভোগীদের কিছুটা হলেও আনন্দিত করবে বলে বিশ্বাস করে ব্যাংকটি। ৪ মার্চ ২০২৫ থেকে শুরু হওয়া এই ক্যাম্পেইনটি চলবে স্টক শেষ না হওয়া পর্যন্ত।

গ্রাহক অভিজ্ঞতা আরো উন্নত করার প্রতিশ্রুতি নিয়ে ব্র্যাক ব্যাংক এই উদ্যোগটি নিয়েছে। রেমিটেন্স গ্রাহকদের আরো বড় পরিসরে ব্যাংকিং সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে ব্র্যাক ব্যাংক চালু করেছে প্রবাসী পরিবার এবং ‘তারা’ প্রবাসী পরিবার অ্যাকাউন্ট।

ব্র্যাক ব্যাংক এ ধরনের উদ্যোগের মাধ্যমে দেশের রেমিটেন্স গ্রাহকদের সহায়তা ও দেশে আর্থিক অন্তর্ভুক্তির সম্প্রসারণে প্রতিশ্রুতিবদ্ধ। এ বিষয়ে আরো কিছু জানার থাকলে গ্রাহকদের নিকটস্থ ব্র্যাক ব্যাংক শাখা বা এজেন্ট ব্যাংকিং আউটলেটে যোগাযোগ করার জন্য ব্যাংকটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments