সোমবার, ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদস্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের: ইতিবাচক লেনদেন
spot_img
spot_img

স্বস্তি ফিরেছে বিনিয়োগকারীদের: ইতিবাচক লেনদেন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৪ মার্চ, ২০২৫ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। দৈনিক লেনদেনেও রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৪৩.৪৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৪ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৩.৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৬.৮৮ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৭.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১৬৬.২৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫.৩৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯১১.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭২ টির, কমেছে ১৫১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৪৩.৪৩ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৪ কোটি ৯২ লাখ ৮৫ হাজার ৩৮ টি শেয়ার ১ লাখ ২৬ হাজার ৮৪৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৫০৪ কোটি ২৬ লাখ ১১ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৩ মার্চ ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৩৫ শতাংশ বা ১৮.৩৪ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ১৮৩.৩৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ১৫৮.৭৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৮.৩৪ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৯৬.২২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৮৩ টির, কমেছিল ২৫৩ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৬২ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২০.৮৫ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ২৮ লাখ ৭৩ হাজার ৬৭৯ টি শেয়ার ১ লাখ ২৭ হাজার ৭২৪ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪২১ কোটি ২৮ লাখ ২৬ হাজার টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৮২ কোটি ৯৭ লাখ ৮৫ হাজার টাকা।

এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বা ১৭.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৩৯.১১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৭ টির, কমেছে ৯৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৩ কোটি ৩৮ লাখ ৪ হাজার ২৮২ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments