ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ২৪ মার্চ, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৩৩ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বেক্সিমকো লিমিটেডের ৩১ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং শাইনপুকুর সিরামিক্সের ১৬ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় শীর্ষ স্থানে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বাংলাদেশ শিপিং কর্পোরেশন, স্কয়ার ফার্মা, বীচ হ্যাচারি, সানলাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ণ লুব, কেডিএস এক্সেসরিজ এবং আলিফ ইন্ডাস্ট্রিজ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এফ.


































Recent Comments