ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ০৬ এপ্রিল, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়। সেই সাথে বেশিরভাগ শেয়ারের দর কমেছে, তবে দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ১০ কোম্পানি। এ সময় বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ার দর সর্বোচ্চ বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর ৯ টাকা ৭০ পয়সা বা ৯.৭৯ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ দর হয় ১০৮ টাকা ৮০ পয়সা।
এদিকে এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-১ এর ইউনিটের দর ৫০ পয়সা বা ৯.৬২ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং শাইনপুকুর সিরামিক্সের শেয়ার দর ৯.৫৪ শতাংশ বেড়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ দর বৃদ্ধির শীর্ষে রয়েছে- আইসিবিএএমসিএল সেকেন্ড মিউচ্যুয়াল ফান্ড, এমবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, নাভানা ফার্মা, পিএইচপি ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আইএফআইসি ফাস্ট মিউচ্যুয়াল ফান্ড, পপুলার ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড এবং ফার্স্ট জনতা ব্যাংক মিউচ্যুয়াল ফান্ড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
































Recent Comments