ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৭ এপ্রিল, ২০২৫ তারিখ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শুরু হলেও পরে পতনের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দরও। তবে দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩৭.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা যায়, আজ ৭ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৬ শতাংশ বা ৮.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯৬.৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১৬৫.৯৭ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১.৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯৩০.৭১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫০ টির, কমেছে ১৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৭.৬৮ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৬ কোটি ৬৬ লাখ ৬৬ হাজার ১৬৫ টি শেয়ার ১ লাখ ৫২ হাজার ১৪৯ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬৯ কোটি ৮৯ লাখ ৯৮ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৬ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.২৬ শতাংশ বা ১৩.৯৬ পয়েন্ট কমে অবস্থান করেছে ৫ হাজার ২০৫.১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ০.২৮ পয়েন্ট কমে অবস্থান করেছে ১ হাজার ১৬৭.৮২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪.৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৯২৯.৩৪ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ১০১ টির, কমেছিল ২৬২ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৩০ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ২৫.৬৯ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৯ কোটি ৩৫ লাখ ১৪ হাজার ১৫৪ টি শেয়ার ১ লাখ ৪০ হাজার ৪৪১ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৫০ লাখ ৪৭ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৫৪ কোটি ৩৯ লাখ ৫১ হাজার টাকা।
এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০০৫৫ শতাংশ বা ০.৭৯৯৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৬১.৫৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৭ টির, কমেছে ৯৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ১৪ লাখ ৮৫ হাজার ৬২৬ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.


































Recent Comments