ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের কারখানা সরেজমিন পরিদর্শনকালে বন্ধ পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার (৮ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের কারখানা এবং প্রধান কার্যালয় পরিদর্শনে যায় ডিএসইর একটি প্রতিনিধিদল। পরিদর্শনে গিয়ে কারখানা বন্ধ দেখতে পান তারা।
উল্লেখ, সাধারণত যেসব কোম্পানি নিয়মিতভাবে তথ্য প্রকাশ করে না বা স্টক এক্সচেঞ্জের সঙ্গে যোগাযোগ নেই, এমন কোম্পানি পরিদর্শন করে থাকে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments