ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রানার অটোমোবাইলস পিএলসির স্পন্সর পরিচালক উপহারের মাধ্যমে শেয়ার হস্তান্তরের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিটির একজন স্পন্সর পরিচালক মোঃ মোজাম্মেল হোসেন তার ছেলে মাহামুদ আল নাহিয়ানের নামে কোম্পানির ২২ লাখ ৭০ হাজার ৮০০ শেয়ার এবং তার মেয়ে মিসেস নওশীন ইশরাত প্রমিকে কোম্পানির ১১ লাখ ৩৫ হাজার ৪০০ শেয়ার উপহার হিসেবে হস্তান্তর করার ইচ্ছা প্রকাশ করেছেন।
মোঃ মোজাম্মেল হোসেনের ছেলে মাহামুদ আল নাহিয়ান ও মেয়ে মিসেস নওশীন ইশরাত প্রমি, উভয়ই কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার। স্পন্সর পরিচালক তার ছেলে ও মেয়েকে ৩০ এপ্রিল, ২০২৫ তারিখের মধ্যে এক্সচেঞ্জের ট্রেডিং সিস্টেমের বাইরে উপহার হিসেবে আলোচ্য পরিমান শেয়ার হস্তান্তর করবেন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments