নিজস্ব প্রতিবেদক: চলমান পুঁজিবাজারের ব্যাপক দরপতনে অস্থির হয়ে কোন ব্যানার ছাড়াই, প্রতিবাদের কোন উচ্চারিত ভাষা ছাড়াই মুখে কালো কাপড় বেঁধে আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ।
এ ব্যাপারে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি এ,কে, এম মিজান-উর-রশিদ চৌধুরী জানিয়েছেন, আমাদের মুখে তালা লাগিয়ে ভয়ভীতি দেখিয়ে আমাদের ধ্বংস করে দিচ্ছে। তাই আজ আমাদের এই মানববন্ধন। বিনিয়োগকারীদের দাবি, এই নিয়ন্ত্রক সংস্থা কে দ্রুত অপসারণ এর মাধ্যমে পুঁজিবাজারের আস্থা ফিরিয়ে এনে মুজিববর্ষকে সফল করা হোক।
বিনিয়োগকারীদের সভাপতি আরো জানান, গত ১০ বছর ধরে লুটপাটের মাধ্যমে পুঁজিবাজারকে ধ্বংস করে দেওয়া হয়েছে। বার বার আশা নিয়ে বাজারমুখী হলেও বিনিয়োগকারীদের সেই একই পতনের চিত্র দেখতে হচ্ছে। নীতি নির্ধারণী মহল বৈঠকের নাম দিয়ে শুধু আঁইওয়াশ দেখিয়ে আসছে। এভাবে চলার চেয়ে পুঁজিবাজারের লেনদেন বন্ধ করে দেওয়াই উত্তম বলে জানান তিনি।
উল্লেখ্য, বুধবার ৮ জানুয়ারি চলমান বাজার পরিস্থিতি নিয়ে বিভিন্ন সিকিউরিটিজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করলে জানান, বর্তমান বাজারে ব্যক্তি বিনিয়োগকারী থেকে শুরু করে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী সবাই ক্ষতিগ্রস্ত। হাউজগুলোর আয়ের চেয়ে ব্যয় বেশি হওয়ায় তাদের অস্তিত্ব কোন রকমে টিকে আছে। এই ক্ষতির হাত থেকে রক্ষা করতে সরকারের যুগপোযোগী পদক্ষেপ নেওয়া জরুরি বলে মনে করেন তারা।
daily sharebazar/ MH
























Recent Comments