ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ ১৩ এপ্রিল-১৭ এপ্রিল, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনের মধ্য দিয়ে লেনদেন হয়েছে। এতে সপ্তাহের ব্যবধানে লেনদেনের সঙ্গে ডিএসই‘র বাজার মূলধন কমেছে ১ হাজার ১০৭ কোটি টাকা। ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য জানা গেছে।
ডিএসই‘র সাপ্তাহিক বাজার পর্যালোচনায় দেখা যায়, সমাপ্ত সপ্তাহে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ১০৭.৯০ পয়েন্ট বা ২.০৭ শতাংশ। আর ডিএসইএস সূচক কমেছে ২৯.২৫ পয়েন্ট বা ২.৪৯ শতাংশ এবং ডিএসই-৩০ সূচক কমেছে ৫২.৫১ পয়েন্ট বা ২.৭২ শতাংশ। সপ্তাহজুড়ে ডিএসইতে ৩৯৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ২৯৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। এ সময়ের শুরুতে ডিএসই‘র বাজার মূলধন ছিল ৬ লাখ ৭১ হাজার ৬৪৩ কোটি টাকা। আর সপ্তাহের শেষ কার্যদিবসে ডিএসই‘র বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৭০ হাজার ৫৩৬ কোটি টাকা।
সে হিসেবে সপ্তাহের ব্যবধানে ডিএসই‘র বাজার মূলধন কমেছে ১ হাজার ১০৭ কোটি টাকা বা ০.১৬ শতাংশ।
এছাড়াও সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৫৯৬ কোটি ১৬ লাখ টাকা। যা এর আগের সপ্তাহে মোট লেনদেন হয়েছিল ২ হাজার ৪৩৬ কোটি ৩৭ লাখ টাকা। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে লেনদেন কমেছে ৮৪০ কোটি ২১ লাখ টাকা। হিসেব অনুযায়ী প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৮৮ কোটি ২৩ লাখ টাকা বা ১৮.১১ শতাংশ। আলোচ্য সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছিল ৩৯৯ কোটি ৪ লাখ টাকা। এর আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয়েছিল ৪৮৭ কোটি ২৭ লাখ টাকা।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.
























Recent Comments