মঙ্গলবার, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদভবনসহ জমি কিনবে ফারইস্ট নিটিং
spot_img
spot_img

ভবনসহ জমি কিনবে ফারইস্ট নিটিং

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার ইস্ট নিটিং এন্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩ তলা ভবনসহ জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, গাজীপুর কালিয়াকৈর (শফিপুর ইউনিয়ন ভূমি অফিস) এলাকায় অবস্থিত ৩ তলা ভবনসহ ৩১৮.৫০ শতক জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। জমিটি ক্রয় করতে অন্যান্য সংক্রান্ত খরচ বাদ দিয়ে মোট ২০ কোটি টাকা ব্যয় হবে বলে ডিএসই সূত্রে জানা গেছে। ভবনসহ জমিটি ক্রয়ের জন্য অনুমোদন দিয়েছে কোম্পানির পর্ষদ।

এর আগে, জমিটি চলতি বছরের ৩ ফেব্রুয়ারী থেকে কোম্পানির কাছে লিজ দেওয়া হয়েছে।

অধিগ্রহণকৃত জমিটি কোম্পানির উৎপাদন, প্রিন্টিং, ডাইং ও নিটিংয়ের কাজে (পোশাক ব্যবসার) ব্যবহার করা হবে।

উল্লেখ, গাজীপুরের সেই জমির মালিক মুনাজ্জামা মুস্তারি তানিয়া, মো. রাহবার ওয়াহেদ খান এবং মো. রাফসানি ওয়াহেদ খান। যাদের ঠিকানা- বাড়ি নং ৮০, রোড নং ১৫, ব্লক-সি, বনানী, ঢাকা-১২১৩।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments