শনিবার, ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদভেঞ্চুরা ব্যালেন্সড ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন
spot_img
spot_img

ভেঞ্চুরা ব্যালেন্সড ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বে-মেয়াদি ‘ভেঞ্চুরা এএমসিএল ব্যালেন্সড ফান্ড’-এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে ৯৫২তম কমিশন সভায় এ অনুমোদন দেওয়া হয়। আজ বুধবার (২৩ এপ্রিল) বিএসইসির পরিচালক ও মুখপাত্র আবুল কালাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সভায় কমিশন বে-মেয়াদি ‘ভেঞ্চুরা এএমসিএল ব্যালেন্সড ফান্ড’ এর খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে। এ ফান্ডের প্রাথমিক লক্ষ্য ২৫ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তা ‘ভেঞ্চুরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’ ২ কোটি ৫০ লাখ টাকা দিয়েছে এবং বাকি ২২ কোটি ৫০ লাখ টাকা সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে।

আরো উল্লেখ করা হয়েছে, ভেঞ্চুরা এএমসিএল ব্যালেন্সড ফান্ডের ইউনিট প্রতি অভিহিত মূল্য ১০ টাকা। এ ফান্ডের সম্পদ ব্যবস্থাপক ‘ভেঞ্চুরা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড’। ফান্ডের ট্রাস্টি এবং কাস্টডিয়ান হিসেবে কাজ করছে যথাক্রমে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments