বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যবাড়তি সবজির দাম: চাল পেঁয়াজেও নেই স্বস্তি
spot_img
spot_img

বাড়তি সবজির দাম: চাল পেঁয়াজেও নেই স্বস্তি

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রাজধানীর বাজারে এখন সব ধরনের সবজির দামই বাড়তি। ৬০ টাকা কেজির নিচে কোনো সবজি নেই বললেই চলে। অথচ মাসখানেক আগেও ৩০ থেকে ৪০ টাকা কেজির মধ্যে অনেক সবজিই পাওয়া গেছে। এদিকে দেশে বোরো মৌসুমের নতুন ধান কাটা শুরু হলেও চালের দাম কমেনি। এছাড়া, নতুন করে পেঁয়াজের দাম না বাড়লেও বেড়ে যাওয়া দাম স্থির রয়েছে।

শুক্রবার (২৫ এপ্রিল) রাজধানীর শান্তিনগর, তুরাগ এলাকার নতুন বাজার ও শান্তিনগর বাজারে খোঁজ নিয়ে বিভিন্ন পণ্যের দরদামের এ চিত্র পাওয়া যায়।

ব্যবসায়ীরা বলেছেন, শীত মৌসুমে বাজারে সবজির সরবরাহ তুলনামূলক বেশি থাকে। ফলে এ সময় সবজির দাম কমে আসে। কিন্তু এখন সে তুলনায় গ্রীষ্মকালীন সবজির সরবরাহ কম। তাই দাম বেশি। গতকাল বাজারে বিভিন্ন ধরনের সবজির মধ্য করল্লা, ঝিঙে, ধুন্দুল, ঢ্যাঁড়শ ৬০ থেকে ৮০ টাকা, বরবটি, পটোল ৮০ থেকে ৯০ টাকা, কচুর লতি, চিচিঙ্গা ৮০ টাকা, বেগুন ৮০ থেকে ১০০ টাকা, কাঁকরোল ৮০ থেকে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অথচ এক মাস আগেও এসব সবজি কেজিতে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমে বিক্রি হয়েছে।

তবে টম্যাটো, পেঁপে ও আলুর দাম তুলনামূলক কম আছে। প্রতি কেজি টমেটো ৪০ থেকে ৫০ টাকা, পেঁপে ৪০ থেকে ৫০ টাকা ও আলু ২০ থেকে ২৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া, কাঁচা মরিচের কেজি বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকা।

সবজির দাম বাড়তি প্রসঙ্গে শান্তিনগর বাজারের সবজি বিক্রেতা মো. মোজাম্মেল বলেন, শীত মৌসুমে বাজারে যে পরিমাণ সবজির সরবরাহ থাকে, গ্রীষ্ম মৌসুমে সেটা থাকে না। এছাড়া, বৃষ্টিসহ নানা কারণে এ সময় সবজির উৎপাদন খরচও বেশি পড়ে। ফলে এখন সব ধরনের সবজির দামই বেশি। এদিকে নতুন করে পেঁয়াজের দাম না বাড়লেও, আগের বেড়ে যাওয়া দর স্থির রয়েছে। গতকাল রাজধানীর খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ৬০ থেকে
৬৫ টাকায় বিক্রি হতে দেখা গেছে। যা এক মাস আগেও ৩০ থেকে ৪৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে।

পেঁয়াজের পাশাপাশি চালের দামও কমেনি। উলটো গতকাল রাজধানীর খুচরাবাজারে মোটা চালের দাম কিছুটা বেড়েছে। অথচ এখন সারা দেশে বোরো মৌসুমের নতুন ধান কাটা শুরু হয়েছে।

সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিত্যপণ্যের বাজার দর নিয়ে প্রতিবেদন তৈরি করে। সংস্থাটির এই প্রতিবেদনের তথ্য বলছে, গতকাল খুচরাবাজারে মোটা চাল ইরি/স্বর্ণার দাম কেজিতে দুই টাকা বেড়ে ৫২ থেকে ৫৭ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া, সরু চাল নাজিরশাইল/মিনিকেট ৭২ থেকে ৮৫ টাকা ও মাঝারিমানের চাল পাইজাম/লতা ৫৭ থেকে ৬৫ টকায় বিক্রি হচ্ছে।

বাজারে মাছের দামও কিছুটা বাড়তি। সপ্তাহের ব্যবধানে কোনো কোনো মাছের দাম কেজিতে ২০ থেকে ৩০ টাকা বেশিতে বিক্রি হতে দেখা গেছে। তবে ব্রয়লার মুরগির দাম কমেছে। কেজিতে ২০ টাকা কমে গতকাল বাজারে তা ১৭০ থেকে ১৯০ টাকায় বিক্রি হতে দেখা গেছে। গরুর মাংসের দামও কিছুটা কমেছে। গত রোজার ঈদের সময় প্রতি কেজি গরুর মাংস ৮০০ টাকা বিক্রি হলেও এখন তা বাজারভেদে ৭৫০ থেকে ৭৮০ টাকায় বিক্রি হচ্ছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Price Sensitive Information (Dividend): eGeneration PLC.

Price Sensitive Information (Q3): Jamuna Bank PLC.

Price Sensitive Information (Dividend): Techno Drugs Ltd.

Recent Comments