শনিবার, ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদউত্থানে ফিরেছে পুঁজিবাজার: সূচক ও শেয়ার দর বেড়েছে
spot_img
spot_img

উত্থানে ফিরেছে পুঁজিবাজার: সূচক ও শেয়ার দর বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৭ এপ্রিল, ২০২৫ তারিখ রোবার সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যেদিয়ে লেনদেন শেষ হয়েছে। সেই সাথে বেড়েছে বেশিরভাগ শেয়ারের দর। এদিন দৈনিক লেনদেনে রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৫৯.১৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ২৭ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৫ শতাংশ বা ২২.৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৯৫.৪৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩.৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০৮.০২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৭.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৫২.৪৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৫ টির, কমেছে ৯৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৫৯.১৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৫৮ লাখ ৬৪ হাজার ৯০৯ টি শেয়ার ১ লাখ ৩২ হাজার ৮৩৬ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৩৩৮ কোটি ৬৪ লাখ ৩২ হাজার টাকা।

গত কার্যদিবসে অর্থাৎ ২৪ এপ্রিল ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৯৯ শতাংশ বা ৪৯.৮৭ পয়েন্ট কমে অবস্থান করেছিল ৪ হাজার ৯৭২.৫৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৬.৫০ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ১০৪.৭০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২.৫১ পয়েন্ট কমে অবস্থান করেছিল ১ হাজার ৮৪৫.০০৬ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৫২ টির, কমেছিল ৩০০ টির এবং অপরিবর্তিত রয়েছিল ৪৬ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ১৩.০৬ শতাংশ শেয়ারের দর বেড়েছিল। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৫০ লাখ ৭৯ হাজার ১১৪ টি শেয়ার ১ লাখ ৩৮ হাজার ৬২৬ বার হাতবদল হয়েছিল। আর দিন শেষে লেনদেন হয়েছিল ৩৬৭ কোটি ১৪ লাখ ৮৯ হাজার টাকার।

সে হিসেবে আজ লেনদেন কমেছে ২৮ কোটি ৫০ লাখ ৫৭ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.৬৯ শতাংশ বা ৯৬.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৮৬০.৩১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২১০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮২ টির, কমেছে ১০০ টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৮৩ লাখ ৫০ হাজার ৮৬৮ টাকা।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments