ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসি উন্নতমানের লিথিয়াম-আয়ন ব্যাটারি উৎপাদনের প্রকল্প স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আলোচিত প্রকল্পের উদ্দেশ্য লিথিয়াম ব্যাটারির জন্য আমদানি নির্ভরতা কমিয়ে বাজারে দেশের স্থানীয়ভাবে উৎপাদিত ও সাশ্রয়ী মূল্যের উন্নতমানের লিথিয়াম ব্যাটারি সরবরাহ করা।
আলোচিত প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ১১৩ কোটি ৬৬ লাখ টাকা। আগামী বছরের মাঝামাঝি এই প্রকল্প বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম শুরু করতে পারবে বলে কোম্পানিটি আশা করছে। প্রকল্পটির বার্ষিক পণ্য বিক্রির পরিমাণ দাঁড়াতে পারে ১৪৪ কোটি ৯৮ লাখ টাকা।
ডেইলি শেয়ারকবাজার ডটকম/এম আর.





























Recent Comments