রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদএনার্জিপ্যাক পাওয়ারে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ: ৮০ শতাংশ বাট্টায় শেয়ার চায় বিনিয়োগকারীরা
spot_img
spot_img

এনার্জিপ্যাক পাওয়ারে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ: ৮০ শতাংশ বাট্টায় শেয়ার চায় বিনিয়োগকারীরা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তাই সাধারণ বিনিয়োগকারীদের জন্য কাট অফ প্রাইসের ৮০% বাট্টায় শেয়ার দেওয়ার দাবি জানিয়েছেন বিনিয়োগকারীরা।

আজ ১৬ নভেম্বর মতিঝিলে বিডিবিএল ভবনের সামনে পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশনের উদ্যোগে অনুষ্ঠিত মানব বন্ধনে বিনিয়োগকারীরা এ দাবি জানান।

বিনিয়োগকারীরা জানান, এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের কাট অফ প্রাইস নির্ধারিত হয়েছে ৩৫ টাকা- যার ১০% কমে বা ৩১ টাকায় সাধারণ বিনিয়োগকারীরা আইপিও আবেদন করতে পারবেন। কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১৫০ কোটি টাকা উত্তোলন করে ব্যবসা সম্প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খাতে ব্যয় করবে।

কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৪৯ কোটি ৮৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা। অন্যদিকে এর নন-কারেন্ট পরশনে টার্ম লোন ৫১৭ কোটি ৪ লাখ ৯৮ হাজার ৪৯৫ টাকা, কারেন্ট পরশনে টার্ম লোন রয়েছে ৮০৯ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার ৮৩১ টাকা এবং শর্ট টার্ম ব্যাংক লোনের পরিমাণ ৩২৫ কোটি ৮১ লাখ ৭৪ হাজার ৫৯৫ টাকা। অর্থাৎ কোম্পানির মোট ঋণের পরিমাণ ১ হাজার ৬৫২ কোটি ৩৪ লাখ ৭২ হাজার ৯২১ টাকা যা পরিশোধিত মূলধনের ১১ গুণ!

তাই বছরে ৫০ কোটিরও নিচে মুনাফা করা এনার্জিপ্যাক পাওয়ারে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকিপূর্ণ বিধায় এ কোম্পানির শেয়ার ৩১ টাকায় কেনা বিনিয়োগকারীদের জন্য মড়ার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়াবে।

এ ব্যাপারে পুঁজিবাজার বিনিয়োগকারী জাতীয় ঐক্য ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. সাঈদ হোসেন খন্দকার মানব বন্ধনে বলেন, এনার্জিপ্যাক কোম্পানির শেয়ারের কাট অফ প্রাইস ৩৫ টাকা নির্ধারণে বিডিং কারসাজি করা হয়েছে। কোন যুক্তিতে এনার্জিপ্যাকের শেয়ার দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড ৮৫ টাকায়, অগ্রণী ইক্যুইটি অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড ৭৮ টাকায়, স্বদেশ ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট ৬৬ টাকায় এবং ১৬জন বিডার ৫০ টাকায় বিড করিয়ে শেয়ার দর এতো উচ্চমূল্যে নিয়ে গেছে তা তদন্ত করলেই আসল খবর বেরিয়ে আসবে। তাই এনার্জিপ্যাকের শেয়ার কেনার জন্য সাধারণ বিনিয়োগকারীদের সর্বোচ্চ ৮০ শতাংশ প্রিমিয়াম/বাট্টায় দিতে পারে। কিন্তু ৩০০% বেশি প্রিমিয়াম দিয়ে এ কোম্পানির শেয়ারে বিনিয়োগের মাধ্যমে ইলিজিবল ইনভেস্টরদের পাতা ফাঁদে বিনিয়োগকারীরা পা দিতে পারে না বলে জানান তিনি।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/মাজ./নি

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments