ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বৃহস্পতিবার থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন সময়সূচি অনুযায়ী অফিস শুরু হবে।
ডিএসই সূত্র জানায়, আগামীকাল বৃহস্পতিবার থেকে ডিএসইতে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস চলবে। আর অফিস চলাকালীন সময়ে ডিএসইর লেনদেনের সকল কর্মসূচী সম্পন্ন করতে হবে।

এর আগে গত ২০ অক্টোবর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) প্রি-ওপেন সেশন, ওপেনিং সেশন, ক্লোজিং সেশন এবং পোষ্ট ক্লোজিং সেশন স্টেকহোল্ডারদের ইউএটি এবং বাজারের সচেতনতা সম্পন্ন করা সাপেক্ষ চালু করার জন্য অনুমোদন করে। ডিএসইর প্রি-ওপেন ও ওপেনিং সেশন হবে সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১০টা। এই সেশনে বিনিয়োগকারীরা শেয়ার কেনা-বেচার আদেশ দিতে পারবেন। এই সময় একটি আইডিয়াল ওপেনিং প্রাইস নির্ধারণ করা হবে।
অপরদিকে দুপুর আড়াইটায় স্বাভাবিক লেনদেন শেষ হওয়ার পর শুরু হবে ক্লোজিং ও পোস্ট ক্লোজিং সেশন। এর ব্যাপ্তি বাড়বে ১০ মিনিট। এসময় বিনিয়োগকারীরা নতুন করে শেয়ার দর প্রস্তাব করতে পারবেন না। শুধু ক্লোজিং প্রাইসে শেয়ার কেনা বেচার সুযোগ পাবেন। এ সেশন হবে ২টা ৪০ মিনিট পর্যন্ত।
ডেইলি শেয়ারবাজার ডটকম/রহমান


































Recent Comments