শুক্রবার, ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদপুঁজিবাজার নিয়ে রোববার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা
spot_img
spot_img

পুঁজিবাজার নিয়ে রোববার বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: দীর্ঘদিন ধরে অস্থিরতায় রয়েছে দেশের পুঁজিবাজার। পুঁজি হারিয়ে বিনিয়োগকারীরা দিনের পর দিন হচ্ছেন ক্ষতিগ্রস্ত। সৃষ্ট এ সমস্যা থেকে বের হতে ও পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণের লক্ষ্যে আগামী রোববার (১১ মে) বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। অর্থ উপদেষ্টা, অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যানকে নিয়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

আজ ৭ মে , ২০২৫ তারিখে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সহকারী সচিব ফারজানা জাহান স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টার সভাপতিত্বে আগামী রবিবার (১১ মে) বেলা ১২টায় ‘পুঁজিবাজার উন্নয়ন ও শক্তিশালীকরণ’ বিষয়ক একটি সভা প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’-তে অনুষ্ঠিত হবে। সভায় অংশগ্রহণকারী উপদেষ্টা এবং কর্মকর্তাগণের হচ্ছেন- অর্থ উপদেষ্টা, অর্থ উপদেষ্টার বিশেষ সহকারী, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ও বিএসইসির চেয়ারম্যান।

আরও বলা হয়, প্রধান উপদেষ্টার বাসভবন যমুনাতে অনুষ্ঠেয় এ সভায় অংশগ্রহণকারীগণের প্রবেশের অনুমতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা হলো।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments