শনিবার, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদননির্মাতা প্রভাত রায় ফের হাসপাতালে
spot_img
spot_img

নির্মাতা প্রভাত রায় ফের হাসপাতালে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: পশ্চিমবঙ্গের বর্ষীয়ান পরিচালক প্রভাত রায়। কিডনি সংক্রান্ত সমস্যায় ভুগছেন, সম্প্রতি ডায়ালাইসিসের পর বাড়িও ফেরেন। তবে শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় ফের হাসপাতালে ভর্তি করাতে হয়। তার সঙ্গে রয়েছেন মেয়ে একতা ভট্টাচার্য।

বুধবার রাতে জটিল অস্ত্রোপচার হয় প্রভাতের। আগের তুলনায় শারীরিক পরিস্থিতি খানিক ভালো হলেও এখনও কিন্তু পুরোপুরি শঙ্কামুক্ত নন এ পরিচালক। তাই হাসপাতালে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে থাকতে হবে।

ডাক্তার জানিয়েছে, পামক্যাথে সংক্রমণ ঘটেছে, আপাতত সেটাই সারিয়ে তোলা মূল লক্ষ্য তাদের। অস্ত্রোপচারের পর অবজারভেশনে রয়েছেন পরিচালক। আপাতত কিছুটা ভালো থাকলেও, এখনও শঙ্কামুক্ত নন।

‘প্রতিদান’, ‘শ্বেত পাথরের থালা’, ‘লাঠি’, ‘পিতৃভূমি’, ‘শুভদৃষ্টি’, ‘যোদ্ধা’, ‘সেদিন চৈত্রমাস’-এর মতো সিনেমা নির্মাণ করেছেন প্রভাত রায়। পেয়েছেন জাতীয় পুরস্কার। বছর খানেক আগে স্ত্রীকে হারিয়েছেন।

জীবনের এই সময়ে এসে মেয়ে একতার হাত ধরে নতুন ইনিংস শুরু করেছেন তিনি। চালু করেছেন প্রযোজনা সংস্থা। যেখানে বর্ষীয়ান পরিচালক ছবির বিষয় ভাবনা, চিত্রনাট্য ও সংলাপ লেখার পাশাপাশি ক্রিয়েটিভ ডিরেক্টরের দায়িত্ব পালন করছেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments