বুধবার, ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনজীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন
spot_img
spot_img

জীবনের সবচেয়ে মুমূর্ষু সময় পার করেছি এই দুইটা দিন

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার হওয়ার দুই দিন পর জামিনে মুক্তি পেলেন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৩টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান।

এর আগে দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন। এরপর দুপুর সোয়া ১২টার দিকে জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায়। যাচাই-বাছাই শেষে তাঁকে মুক্তি দেওয়া হয় বলে জানান কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার।

কারামুক্ত হয়ে নিজের ফেসবুক পেজে একটি সংক্ষিপ্ত স্ট্যাটাসে নুসরাত ফারিয়া লেখেন, ‘জীবনের সবচেয়ে মূমূর্ষ সময় পার করেছি এই দুইটা দিন। মানসিকভাবে খুবই ভেঙে পড়েছিলাম। তবে এই সময়টাতে যারা সর্বক্ষণ আমার পাশে ছিলেন সেসব মানুষদেরকে মন থেকে কৃতজ্ঞতা জানাতে চাই। আমার সহকর্মী থেকে শুরু করে ইন্ডাস্ট্রির সবাই, এমনকী আপামর সাধারণ মানুষ যারা আমার হয়ে কথা বলেছেন, ন্যায়ের পক্ষে কথা বলেছেন, পাশে থেকেছেন তাদের এই সাপোর্ট/ভালোবাসা আমি আজীবন মনে রাখবো। আপনারা পাশে না থাকলে হয়তো এত দ্রুত আপনাদের মাঝে উপস্থিত হতে পারতাম না। বিশেষ করে ধন্যবাদ দিতে চাই আমাদের গণমাধ্যমকর্মীদেরকে, তাদের এই সাপোর্টটা ভীষণ দরকার ছিল। আমি সবসময় মনে রাখব আমার প্রতি আপনাদের ভালোবাসার কথা।

গত রবিবার (১৮ মে) দুপুরে থাইল্যান্ড যাওয়ার পথে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নুসরাত ফারিয়াকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে তাঁকে রাজধানীর ভাটারা থানায় দায়ের করা এক হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। মামলার বাদীর অভিযোগ, ২০২৪ সালের আগস্টে রাজধানীর পরীবাগে একটি মিছিল চলাকালে হামলার ঘটনা ঘটে, যাতে এক মাদ্রাসাছাত্র গুরুতর আহত হন। ওই ঘটনায় দায়ের করা মামলায় নুসরাত ফারিয়াসহ ২০১ জনকে আসামি করা হয়। মামলাটি এখন তদন্তাধীন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments