মঙ্গলবার, ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাআল নাসর ‘অধ্যায় শেষ’ করে কোথায় যাচ্ছেন রোনালদো
spot_img
spot_img

আল নাসর ‘অধ্যায় শেষ’ করে কোথায় যাচ্ছেন রোনালদো

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসেই ফুটবল দুনিয়ায় ঝড় তুলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাসরের পর্তুগিজ সুপারস্টারের সেই পোস্ট ঘিরে শুরু হয়েছে জোরালো গুঞ্জন। তিনি কি সৌদি ক্লাবটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন?

তিন মৌসুম আগে জুভেন্টাস ছাড়ার পর সৌদি প্রো লিগে যোগ দিয়েছিলেন রোনালদো। ব্যক্তিগত পারফরম্যান্সে তিনি ছিলেন দুর্দান্ত। প্রতি মৌসুমেই গোলের বন্যা বইয়ে দিয়েছেন, সর্বশেষ মৌসুমেও হয়েছেন সর্বোচ্চ গোলদাতা। কিন্তু দলগতভাবে আল নাসরের চিত্র ঠিক উল্টো, একটিও শিরোপা জিততে পারেননি তারা।

কিছুদিন আগে ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনোর এক সাক্ষাৎকারের পর গুঞ্জনটা উঠেছিল। ফিফা প্রেসিডেন্ট জানিয়েছিলেন, ক্লাব বিশ্বকাপের আগেই আল নাসর ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন রোনালদো।

গুঞ্জনকে আরও উসকে দিয়ে রোনালদো গত রাতে তার অফিসিয়াল ফেসবুক পেজে লেখেন, ‘এই অধ্যায়ের সমাপ্তি। কিন্তু গল্পটা? সেটার এখনো বাকি। সবার কাছে কৃতজ্ঞ।

এই পোস্ট ঘিরেই প্রশ্ন উঠেছে, তবে কি রোনালদো সত্যিই আল নাসর ছাড়ছেন? তিনটি মৌসুম পেরিয়ে একটিও শিরোপা না পাওয়া এই তারকা কি নতুন কোনো ক্লাবে যোগ দিচ্ছেন? এবং তা কি হবে ক্লাব বিশ্বকাপ শুরুর আগেই?

এই অপেক্ষার অবসান ঘটতে পারে খুব শিগগিরই। আগামী ১৪ জুন শুরু হচ্ছে ক্লাব বিশ্বকাপ। তার আগেই নিজের পরবর্তী গন্তব্য জানাতে পারেন রোনালদো।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments