ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয কার্যদিবস মঙ্গলবার ৩ জুন, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর পতনের শীর্ষে উঠে এসেছে মিডল্যান্ড ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ১ টাকা ৫০ পয়সা বা ৯.০৬ শতাংশ কমেছে। এদিকে ঢাকা ইন্স্যুইরেন্সের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৭.৫৮ শতাংশ কমে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ৬.৬৭ শতাংশ কমে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- উত্তরা ফাইন্যান্স, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, কেডিএস এক্সেসরিজ, জিল বাংলা, শাশা ডেনিম, সুহৃদ ইন্ডাস্ট্রিজ এবং ভিএফএস থ্রেডস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments