রবিবার, ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদরোববার দর বৃদ্ধির শীর্ষে যারা
spot_img
spot_img

রোববার দর বৃদ্ধির শীর্ষে যারা

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বাড়ার শীর্ষ তালিকায় উঠে এসেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৫ টাকা ৩০ পয়সা বা ১০ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্যমতে,, রোববার কোম্পানিটি সর্বশেষ ৫৮ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৩৯ বারে ৬ লাখ ৩৭ হাজার ১৮৮টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ৬৭ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রীণডেল্টা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৬ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৭১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।  কোম্পানিটি ৯১৭ বারে ১৫ লাখ ২৩ হাজার  ৭৬৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ৮৮ লাখ টাকা।

গেইনারের তৃতীয় স্থানে রয়েছে রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর ৬ টাকা ৫০ পয়সা বা ৯.৯৮ শতাংশ বেড়েছে। আজ কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৭১ টাকা ৬০ পয়সা দরে লেনদেন হয়।

গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- জনতা ইন্স্যুরেন্স, প্রগতি ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স ও বাংলাদেশ সাবমেরিন কেবলস লিমিটেড।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments