বৃহস্পতিবার, ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআজকের সংবাদশেয়ারবাজার বিশেষজ্ঞ মনজুর সাদেক খোশনবিশ আর নেই
spot_img
spot_img

শেয়ারবাজার বিশেষজ্ঞ মনজুর সাদেক খোশনবিশ আর নেই

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ারবাজার বিশেষজ্ঞ, লেখক ও স্টক মার্কেট জার্নালের প্রধান সম্পাদক মনজুর সাদেক খোশনবিশ ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয় ইন্নাইলাহি রাজিউন)। রবিবার (১৫ জুন) ভোরে রাজধানীর একটি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী এবং এক পুত্র ও কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মনজুর সাদেক বেশ কিছু দিন ধরে ক্যানসার রোগে ভুগছিলেন।

মনজুর সাদেক খোশনবিশ বাংলাদেশের প্রথম শেয়ারবাজার বিষয় দৈনিক পত্রিকা শেয়ার বিজ কড়চার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক ছিলেন। তিনি বেশ কয়েকটি শেয়ারবাজার বিষয়ক গ্রন্থের লেখক। এছাড়াও বিভিন্ন সভা সেমিনার কর্মশালা করে দেশের পুঁজিবাজার উন্নয়নে পথিকৃৎ ছিলেন।

শেয়ারবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থে বরাবরই সরব ছিলেন তিনি। ১৯৫৭ সালের ২৫ জুলাই মনজুর সাদেক খোশনবিশ টাঙ্গাইল জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছাইদুর রহমান খোশনবিশ, মাতা খালেদা বেগম। রোববার (১৫ জুন) রাজধানীর গুলশানে জানাজা শেষে গ্রামের বাড়ি টাঙ্গাইলে তাকে দাফন করা হয়।

ডেইলি শেয়ারবাজার ডটকম/টিএ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments