মঙ্গলবার, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদন৩৩ বছরে অক্ষয়ের পারিশ্রমিক কতটা বেড়েছে? ৫ হাজার রুপি দিয়ে শুরু করে
spot_img
spot_img

৩৩ বছরে অক্ষয়ের পারিশ্রমিক কতটা বেড়েছে? ৫ হাজার রুপি দিয়ে শুরু করে

ডেইলি শেয়ারবাজার ডেস্ক:   বলিউড অভিনেতা অক্ষয় কুমার ভারতীয় প্রভাবশালী অভিনেতাদের অন্যতম। আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া। রুপালি জগতে তাকে সবাই ‘অক্ষয় কুমার’ নামেই চেনেন। তবে রাজীব হরি ওম ভাটিয়া থেকে অক্ষয় কুমার হয়ে ওঠার গল্প সিনেমাকেও হার মানায়।

বলিউড অভিনেতা অক্ষয় কুমার ভারতীয় প্রভাবশালী অভিনেতাদের অন্যতম। আসল নাম রাজীব হরি ওম ভাটিয়া। রুপালি জগতে তাকে সবাই ‘অক্ষয় কুমার’ নামেই চেনেন। তবে রাজীব হরি ওম ভাটিয়া থেকে অক্ষয় কুমার হয়ে ওঠার গল্প সিনেমাকেও হার মানায়।

দীর্ঘ ক্যারিয়ার যাত্রার কথাও স্মরণ করেছেন অক্ষয়। ‘হেরা ফেরি’ তারকা মনে করেন, কঠোর পরিশ্রমের চেয়ে তার প্রতি ভাগ্যদেবী সুপ্রসন্ন হয়েছেন। অক্ষয় কুমার বলেন, “এটি ৭০ শতাংশ ভাগ্য, ৩০ শতাংশ কঠোর পরিশ্রম।”

খানিকটা ব্যাখ্যা করে অক্ষয় কুমার বলেন, “আমি মনে করি, একজন মানুষ ক্যারিয়ারে যদি সফল হয় অথবা সে যাই করুক না কেন, তার ৭০ শতাংশ ভাগ্য এবং ৩০ শতাংশ কঠোর পরিশ্রম।” তবে তরুণদের চেষ্টা চালিয়ে যেতেও উৎসাহ দিয়েছেন এই অভিনেতা।

পিঙ্কভিলার তথ্য অনুসারে, অক্ষয় কুমারের প্রথম পারিশ্রমিক ছিল ৫ হাজার ১ রুপি। এখন প্রতি সিনেমার জন্য ৯০ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন এই অভিনেতা।

লাইফস্টাইল এশিয়ার বরাত দিয়ে ‘টাইমস অব ইন্ডিয়া’ জানিয়েছে, অক্ষয় কুমারের মোট সম্পত্তির পরিমাণ ৭৪২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ৪৪ কোটি ৭৮ লাখ টাকার বেশি)। বলিউডের সবচেয়ে বেশি পারিশ্রমিক নেওয়া অভিনেতাদের মধ্যে অন্যতম তিনি।

অক্ষয় কুমার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাউজফুল ৫’। চলতি মাসে মুক্তি পেয়েছে এটি। তারকাবহুল সিনেমাটি মুক্তির পর বক্স অফিসে বেশ সাড়া ফেলেছে। ফলে আলোচনায় রয়েছেন এই অভিনেতা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ
RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments