ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ২৪ জুন, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৩৫ কোটি ৩৮ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বিচ হ্যাচারির ১১ কোটি ৬ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং স্কায়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির ১০ কোটি ৭৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সি পার্ল বিচ রিসোর্ট, অগ্নি সিস্টেমস, খান ব্রাদার্স, ব্র্যাক ব্যাংক, মুন্নু সিরামিক, রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অব রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচুয়াল ফান্ড এবং ফাইন ফুডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments