মঙ্গলবার, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeকোম্পানি সংবাদসাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৮ খাতের
spot_img
spot_img

সাপ্তাহিক রিটার্নে দর বেড়েছে ১৮ খাতের

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: বিদায়ী সপ্তাহে অর্থাৎ গত ২২-২৬ জুন, ২০২৫ তারিখ পর্যন্ত ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক রিটার্নে ২১ খাতের মধ্যে দর বেড়েছে ১৮টি খাতের এবং দর কমেছে ৩টি খাতের। আলোচ্য সপ্তাহে মার্কেট রিটার্ন দাঁড়িয়েছে ১.৫১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, সাপ্তাহিক রিটার্নে সবচেয়ে বেশি দর বেড়েছে ভ্রমণ ও অবকাশ খাতের। এই খাতে দর বেড়ে ৫.৪৪ শতাংশে অবস্থান করছে। এদিকে সপ্তাহজুড়ে সিমেন্ট খাতের দর ৪.২২ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং আইটি খাতের দর ৪.০৮ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।

সাপ্তাহিক রিটার্নে দর বৃদ্ধি পাওয়া অন্যান্য খাতগুলোর মধ্যে- সিরামিক খাতে ২.৬৫, জুট খাতে ২.৫৬, ওষুধ ও রসায়ন খাতে ২.৫০, টেলিকমিউনিকেশনে খাতে ২.৪৩, প্রকৌশল খাতে ২.৪২, টেক্সটাইল খাতে ২.০৩, কাগজ ও প্রকাশনা খাতে ১.৯১, লাইফ ইন্স্যুরেন্স খাতে ১.৮১, আর্থিক খাতে ১.৪৩, বিদ্যুৎ ও জ্বালানি খাতে ১.০৯, জেনারেল ইন্স্যুরেন্স খাতে ১.০২, সেবা ও আবাসন খাতে ০.৭৭, ব্যাংক খাতে ০.৬৭ এবং মিউচুয়াল ফান্ড খাতে ০.৪৭ শতাংশ দর বেড়েছে।

উল্লেখ, আলোচ্য সপ্তাহে ১৮ খাতের দর বাড়লেও কমেছে ৩টি খাতের দর। এদের মধ্যে সবচেয়ে বেশি দর কমেছে খাদ্য ও আনুষঙ্গিক খাতে। এই খাতের দর কমেছে ০.০৯ শতাংশ। এছাড়াও বিবিধ খাতে ০.৫২ এবং কর্পোরেট বন্ড খাতে ২.৯৪ শতাংশ দর কমেছে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments