মঙ্গলবার, ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করলে আবারও হামলা চালাবে: যুক্তরাষ্ট্র
spot_img
spot_img

ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করলে আবারও হামলা চালাবে: যুক্তরাষ্ট্র

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করলে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র, এমন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করে তবে যুক্তরাষ্ট্র আবারও দেশটিতে বোমা হামলা চালাবে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে ইরান জয়লাভ করেছে। তার এমন দাবির তীব্র সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল জাজিরার।

শুক্রবার ট্রাম্প তার ব্যক্তি মালিকানাধীন ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানের সর্বোচ্চ নেতার বিরুদ্ধে তীব্র ভাষায় সমালোচনা করেন। তিনি দাবি করেন, খামেনিকে ‌‌একটি অত্যন্ত কুৎসিত এবং ঘৃণ্য মৃত্যু থেকে বাঁচিয়ে দিয়েছেন।

চলতি সপ্তাহের শুরুতে যুদ্ধবিরতির মাধ্যমে ইসরায়েল-ইরান সংঘাত শেষ হওয়ার পর প্রথমবারের মতো খামেনি বলেন, ফোরদো, ইসফাহান এবং নাতাঞ্জে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর কাতারের একটি প্রধান মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইরান কার্যত ‌‘আমেরিকার মুখে চড় মেরেছে’। মার্কিন প্রেসিডেন্ট খামেনির এমন মন্তব্যকে ‘ক্ষোভ, ঘৃণা এবং ঘৃণার বিবৃতি’ হিসেবে বর্ণনা করেছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প খামেনির উদ্দেশে বলেন, তার দেশ ধ্বংস হয়ে গেছে, তাদের তিনটি পারমাণবিক কেন্দ্র ধ্বংস হয়ে গেছে। আমি ঠিক জানতাম যে সে কোথায় আশ্রয় নিয়েছে এবং আমি ইসরায়েল বা মার্কিন সশস্ত্র বাহিনীকে তা জানাইনি, তাকে হত্যা করতে দেইনি।

এর আগে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছে বলে ডোনাল্ড ট্রাম্প যে দাবি করেন তা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

রাষ্ট্রীয় টেলিভিশনে এক সাক্ষাৎকারে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের বৈঠকের কোনো পরিকল্পনা নেই। যুক্তরাষ্ট্র নিজের স্বার্থে এই আলোচনায় বসতে চাচ্ছে কি না, তা মূল্যায়ন করছে তেহরান।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments