শনিবার, ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeআন্তজার্তিকটিকটক কেনার জন্য ধনীদের একটি দল প্রস্তুত: ট্রাম্প
spot_img
spot_img

টিকটক কেনার জন্য ধনীদের একটি দল প্রস্তুত: ট্রাম্প

ডেইলি শেয়ারবাজার ডেস্ক :  চীনের জনপ্রিয় ভিডিও-শেয়ারিং অ্যাপ টিকটকের মার্কিন কার্যক্রম কেনার জন্য ক্রেতা প্রস্তুত বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার (২৯ জুন) ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার কাছে খুবই ধনী কিছু লোকের একটি দল রয়েছে, যারা টিকটক কিনতে চায়।” খবর রয়টার্সের।

টিকটকের ক্রেতা কারা হতে যাচ্ছে, তা আগামী দুই সপ্তাহের মধ্যে প্রকাশ করবেন বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট।

ফক্স নিউজের ‘সানডে মর্নিং ফিউচারস উইথ মারিয়া বার্তিরোমো’ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, তিনি যেই চুক্তি তৈরি করছেন তা এগিয়ে নেওয়ার জন্য সম্ভবত চীনের অনুমোদন প্রয়োজন হবে। প্রেসিডেন্ট শি জিনপিং এতে সম্মতি দেবেন বলে আশা করেন তিনি।

টিকটকের মালিকানা চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের হাতে। যুক্তরাষ্ট্রে অ্যাপটির ব্যবহারকারী সংখ্যা প্রায় ১৭ কোটি। নিরাপত্তা ঝুঁকির অভিযোগ তুলে ২০২৪ সালের এপ্রিল মাসে মার্কিন কংগ্রেস একটি আইন পাস করে, যেখানে যুক্তরাষ্ট্রে অ্যাপটির মালিকানা বিক্রি চলতি বছরের ১৯ জানুয়ারির মধ্যে বাধ্যতামূলক করা হয়।

তবে এই আইনের কার্যকারিতা ইতিমধ্যে তিনবার পিছিয়েছেন ট্রাম্প। সর্বশেষ সময়সীমা অনুযায়ী, টিকটকের মূল কোম্পানি বাইটডান্স-কে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে মার্কিন কোনো কোম্পানির কাছে বিক্রি করতে হবে।

যুক্তরাষ্ট্রের আইনপ্রণেতাদের অভিযোগ, টিকটক কিংবা এর মূল প্রতিষ্ঠান বাইটডান্স মার্কিন ব্যবহারকারীদের তথ্য চীনা সরকারের হাতে তুলে দিতে পারে, যদিও টিকটক এই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments