ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারে তালিকাভুক্ত সোশ্যাল ইসলামী ব্যাংক (এসআইবিএল) ব্যবসা পরিচালনা করা বা টিকিয়ে রাখা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক। কোম্পানিটির সর্বশেষ ২০২৪ সালের আর্থিক হিসাবে নিরীক্ষায় এ শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
নিরীক্ষক জানিয়েছেন, ব্যাংকটির আর্থিক হিসাবে মূলধন ঝুঁকি জনিত সম্পদের অনুপাত (সিআরএআর) ৬.৪৩% দেখানো হয়েছে। তবে প্রভিশনিং ঘাটতি বিবেচনায় এই অনুপাত ঋণাত্মক ৩৩.৯৫%। এরফলে ব্যাংকটির মূলধন ঘাটতি ২ হাজার ২৮৫ কোটি ১ লাখ টাকা।
এদিকে ব্যাংকটি দীর্ঘ সময় ধরে সিআরআর এবং এসএলআর পূরণ করে চলতে পারছে না বলে জানিয়েছেন নিরীক্ষক। কারন ব্যাংকটির ৬০ শতাংশের বেশি বিনিয়োগ বা প্রদত্ত ঋণ নন-পারফরমিং হয়ে গেছে। এছাড়া গ্রাহকদের ১৬.৬৪% ডিপোজিট কমেছে ও প্লেসমেন্ট দায় বেড়েছে ৯ হাজার ৮৫ কোটি টাকা।
চলমান এই শোচণীয় দুরাবস্থার কারনে সোশ্যাল ইসলামী ব্যাংকের ভবিষ্যতে ব্যবসা চালানোর সক্ষমতা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন নিরীক্ষক।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ


































Recent Comments