ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: শেয়ার কেনার ঘোষণা দিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি তাল্লু স্পিনিং মিলসের উদ্যোক্তা পরিচালক মো. আতিকুল হক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, কোম্পানির এই উদ্যোক্তা পরিচালক ২ লাখ ৪০ হাজার শেয়ার কিনবে। আতিকুল হক আগামী ৩০ কর্মদিবসের মধ্যে বর্তমান বাজার দরে পাবলিক মার্কেটে উল্লেখিত পরিমাণ শেয়ার কিনতে পারবে।
তথ্যমতে, তাল্লু স্পিনিংয়ের মোট শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকদের কাছে ২৯.০৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ২২.৭২ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের কাছে দশমিক ১৫ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকরীদের কাছে ৪৮.০৯ শতাংশ শেয়ার আছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম


























Recent Comments