ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৮ জুলাই, ২০২৫ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনের মধ্যে দিয়ে চলছে লেনদেন। সেই সাথে কমেছে বেশিরভাগ শেয়ারের দর। আজ সকাল ১১ টা ১৬ মিনিটি পর্যন্ত ডিএসইতে ২১৫ কোটি ৮৬ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৮.৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৯৬৭ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ০.৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮২ পয়েন্টে এবং ডিএস ৩০ সূচক ৪.৯১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৬৮ পয়েন্টে।
ডিএসইতে ৩৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৪০ টির, কমেছে ১৭৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৫ টির।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আ




























Recent Comments