রবিবার, ২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeপ্রধান সংবাদসূচকের সাথে লেনদেনও বেড়েছে
spot_img
spot_img

সূচকের সাথে লেনদেনও বেড়েছে

ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ৮ জুলাই, ২০২৫ তারিখ মঙ্গলবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এই দিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। তবে দৈনিক লেনদেনে রয়েছে ইতিবাচক প্রভাব। দিন শেষে আজ ৩৯.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ ৮ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১১ শতাংশ বা ৫.৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৯৮১.৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ০৮৩.৭৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২.৩৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭৫.৩৮ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৮ টির, কমেছে ১৯১ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯ টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ৩৯.৭৯ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ২৫ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৫০৭ টি শেয়ার ১ লাখ ৮২ হাজার ৩৮৭ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৬০১ কোটি ৭৫ লাখ ২৫ হাজার টাকা।

গত কার্যদিবসে, অর্থাৎ ৭ জুলাই ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১.৬৭ শতাংশ বা ৮২.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৪ হাজার ৯৭৬.১৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫.৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ০৮১.১৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৬.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৮৭৩ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৯৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ২৭৮ টির, কমেছে ৭৩ টির এবং অপরিবর্তিত রয় ৪৫ টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৭০.২০ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ২৮ কোটি ৫৮ হাজার ৯৩১টি শেয়ার ১ লাখ ৬৯ হাজার ২৬০ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৫৭৩ কোটি ৪৬ লাখ টাকা।

সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ২৮ কোটি ২৯ লাখ ২৫ হাজার টাকা।

এদিকে, আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.১২ শতাংশ বা ১৭.৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৮২৯.৮২ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ২৩৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯ টির, কমেছে ১১৩ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪ টির। আজ দিন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ৭ কোটি ২৫ লাখ ৮৬ হাজার ৯৮৮ টাকা।

ডেইলি শেয়ারবাজার ডটকম/আ

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments