ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লকে মোট ২৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৮২ লাখ ৮০ হাজার ৯৪৯টি শেয়ার ৪৭ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৩৬ কোটি ২১ লাখ ৪৭ হাজার টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লকে সর্বোচ্চ লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের। কোম্পানিটির আজ ২০ কোটি ১০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্লক মার্কেটে।
এছাড়াও, লেকচার ইক্যুইটি ম্যানেজমেন্ট ফান্ডের ৪ কোটি ৩০ লাখ টাকার লেনদেন হয়ে তালিকায় দ্বিতীয় এবং এশিয়াটিক ল্যাবরেটরিজের ৩ কোটি ২ লাখ টাকার লেনদেন হয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments