শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeস্বাস্থ্য বার্তাপেটের সমস্যা কমাতে খাবেন যেসব খাবার
spot_img
spot_img

পেটের সমস্যা কমাতে খাবেন যেসব খাবার

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বর্ষায় অনেকেরই পেটের সমস্যা হয়। পেট খারাপ হলে শরীর থেকে অতিরিক্ত পানি বেরিয়ে যায়। পানির ঘাটতি পূরণে এই সময় খাওয়ার স্যালাইন খাওয়া জরুরি। এর পাশাপাশি এমন কিছু খাবার খাওয়া উচিত যা পেটের জন্য ভালো। যেমন-

কলা-
পেট খারাপ হলে কলা খেতে পারেন। এতে রয়েছে শরীরের জন্য উপকারী প্রাকৃতিক অ্যান্টাসিড। তা ছাড়া কলায় থাকা পটাশিয়াম, পেটের প্রদাহ কমাতে সাহায্য করে। পেট খারাপ হলে শরীর দুর্বল হয়ে যায়। কলা শরীরের শক্তি ধরে রাখে। সেই সঙ্গে পেটের সমস্যা কমাতে সাহায্য করে।

আদা চা-
টে খারাপ হলে বমি ভাব, গায়ে-হাত-পায়ে ব্যথা দেখা দেয়। এ সময় আদা চা খেতে পারেন। এই আদা চা খানিকটা স্বস্তি দিতে পারে। গরম পানিতে আদা কুচিয়ে ফুটিয়ে নিন। তার পর লেবু আর মধু দিয়ে ছেঁকে নিয়ে খান। শরীরের কোনও রকম প্রদাহ হলেও আদা দারুণ কাজ দেয়।

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৪২৫, মৃত্যু ৩ জনের

ওটস-
শুধু ওজন কমাতে নয়, পেট খারাপ কমাতেও খেতে পারেন ওটস । সামান্য দুধ আর পানিতে ওটস ফুটিয়ে নেবেন। যাদের দুধে সমস্যা তারা বাদাম থেকে তৈরি দুধ বা যে সোয়া দুধ ব্যবহার করতে পারেন। বেরি জাতীয় ফল বা ড্রাই ফ্রুটস দিয়ে খেলেও সমস্যা নেই।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments