শুক্রবার, ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনআলোচনায় সামান্থা
spot_img
spot_img

আলোচনায় সামান্থা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমোরুর সম্পর্ক বেশ কিছুদিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে। সম্প্রতি সামান্তা কিছু ছবি শেয়ার করেছেন, যা দেখে অনেকেই বলছেন, সম্ভবত সম্পর্কটিকে প্রকাশ্যে আনতে চলেছেন তারা।

ইনস্টাগ্রামে সাম্প্রতিক ভ্রমণের দারুণ দারুণ কিছু মুহূর্ত শেয়ার করেছেন সামান্তা, যেখানে অভিনেত্রীকে রাজ নিদিমোরুকে জড়িয়ে ধরে হাঁটতে দেখা গেছে।

সম্প্রতি টেক ২০ শিরোনামের পডকাস্টে সামান্থা রুথ প্রভুর উপস্থিতি বেশ আলোচনার জন্ম দিয়েছে। সেখানে কথোপকথনে তিনি তার অভিজ্ঞতার মধ্যে একটি বিষাক্ত সম্পর্কের কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ‘আমি আমার জীবনে অনেক পরিবর্তন এনেছি এবং আমি নিজের জন্য যে রুটিন তৈরি করেছি তাতে বেশ খুশি। আমি যা নিয়ন্ত্রণ করতে পারিনি তা হল। ফোনে কথা বলা। এখন সেসব থেকে বেড়িয়েছি। এটা একটি ভ্রান্ত ধারণা যে, কাজের প্রয়োজনেই ফোনে কথা বলতে হয় বা ফোন নিয়ে সময় কাটাতে হয়।’

সামান্থা রুথ প্রভু এবং তার কথিত প্রেমিক রাজ নিদিমোরু মূলত ‘সিটাডেল’র শুটিংয়ের সময় একে অপরের প্রেমে পড়েছিলেন। তাদের দুজনকেই একাধিকবার একসাথে দেখা গেছে। সবাই তাদের প্রেম নিয়ে তুমুল আলোচনা করলেও তিনি বা রাজ কেউই আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই সম্পর্কের।

বলা প্রয়োজন, অভিনেত্রীকে শেষবার ‘শুভম’ ছবিতে একটি ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল। নবাগত হর্ষিত রেড্ডি, গভিরেডি শ্রীনিবাস, চরণ পেরি এবং আরও অনেককে নিয়ে এই ভৌতিক কমেডি সিনেমায় অভিনেত্রী নিজেই অর্থায়ন করেছিলেন।

আরও পড়ুন: ফ্ল্যাট থেকে পাকিস্তানি অভিনেত্রীর লাশ উদ্ধার

সামান্থাকে পরবর্তীতে ওয়েব সিরিজ ‘রক্ত ব্রহ্মান্ড: দ্য ব্লাডি কিংডম’-এ দেখা যাবে, যেখানে আদিত্য রায় কাপুরের সঙ্গে তিনি অভিনয় করবেন।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments