ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ৯ জুলাই, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ১৯ কোটি ৪৩ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে বিচ হ্যাচারির ১৬ কোটি ৮৪ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং মিডল্যান্ড ব্যাংকের ১৩ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আরও পড়ুন: উর্ধমুখী পুঁজিবাজার: আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিএসসি, বারাকা পতেঙ্গা পাওয়ার, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইনফিউশন, সি পার্ল বিচ রিসোর্টে, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস এবং অগ্নি সিস্টেমস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.




























Recent Comments