বৃহস্পতিবার, ১২ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeবিনোদনকেন ঝুঁকছেন বাংলা সিনেমায় কারণ জানালেন সঞ্জয় দত্ত
spot_img
spot_img

কেন ঝুঁকছেন বাংলা সিনেমায় কারণ জানালেন সঞ্জয় দত্ত

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: বলিউডের বর্ষীয়ান অভিনেতা সঞ্জয় দত্তের আসন্ন কন্নড় সিনেমা ‘কেডি-দ্য ডেভিল’–এর ট্রেলার প্রকাশ হয়েছে। এ সময় ট্রেলার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে খোলামেলা কথা বলেন তিনি। অভিনেতা বলিউডে ‘প্যাশন’ বা আবেগের ঘাটতি রয়েছে বলে জানান।

অনুষ্ঠানে নিজের তেলেগু ছবি ‘দ্য রাজা সাব’ নিয়ে কথা বলতে গিয়ে সঞ্জয় বলেন, তিনি এখন প্রভাসের সঙ্গে কাজ করার জন্য তেলেগু ভাষা শেখার চেষ্টা করছেন। তিনি বলেন, প্রভাস আমাকে শেখায়, মাঝে মাঝে আমাকে গুলিয়ে দেওয়ারও চেষ্টা করে। ও একজন দারুণ মানুষ এবং দুর্দান্ত অভিনেতা।

সঞ্জয় দত্ত বলেন, বলিউডে এখন আর সেই আবেগটা নেই, যেটা আগে ছিল। আমি সেটা পাচ্ছি দক্ষিণের সিনেমাগুলোতে। এমনকি টালিউডের বাংলা সিনেমাতেও আছে। আমি চাই, এই আবেগটা আবার বলিউডে ফিরে আসুক। কারণ সিনেমা একান্তই আবেগের বিষয় বলে জানান অভিনেতা।

তিনি বলেন, তিনি চিরঞ্জীবীর ভীষণ ভক্ত। চিরঞ্জীবী স্যারকে আমি খুব ভালোবাসি। উনি এখানে মুন্না ভাই হয়েছেন। তার সঙ্গে আমার দারুণ সম্পর্ক রয়েছে। ঈশ্বর তার মঙ্গল করুন।

উল্লেখ্য, সঞ্জয় দত্তের ‘কেডি-দ্য ডেভিল’ সিনেমাটি ২০২৬ সালের ১০ জুলাই মুক্তি পাবে। এর আগে তাকে দেখা যাবে তেলেগু সিনেমা ‘অখণ্ড ২’ ও ‘দ্য রাজা সাব’, হিন্দিতে ‘ধুরন্ধর’ ও ‘বাপ’ এবং পাঞ্জাবি সিনেমায় ‘শেরান দি কৌম পাঞ্জাবি’-তে।

 

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments